মালয়েশিয়ার নারী ও পরিবার উন্নয়র মন্ত্রনালয়ের পক্ষে একটি পোস্টার ফেসবুকে পোস্ট করা হয়েছে। যেখানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে নারীদের কাজ করার বিষয়ে কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে।
হ্যাশট্যাগ উহমেন প্রিভেন্ট কভিড ১৯ দিয়ে নির্দেশিকায় বলা হয়েছে, ‘দেশের লকডাউনকে সার্থক করে তুলুন বাড়িতে স্বামীদের বিরক্ত করা বন্ধ করে’।
এমনকী বাড়িতে ঘরের কাজে সাহায্যের হাত বাড়ানোর সময় কোনও রকম কথা না শুনিয়ে মুখ বুজে কাজ করা এবং ওয়ার্ক ফ্রম হোমে বসার সময় অফিসে যেভাবে সেজেগুজে যাওয়া হয় সেভাবেই বসতে বলা হয়েছে।
উল্লেখ্য যে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার পরে গত ১৮ মার্চ থেকে মালয়েশিয়ার একাংশে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।
তবে নারীদের প্রতি এমন সরকারি নির্দেশ জারির ফলে দেশে পুরুষতন্ত্র কায়েম এবং নারীদের সমান অধিকার না থাকার বিষয়টি আরও বেশি সামনে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের নারীরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া