ঝালকাঠিতে রাস্তার পাশে পল্লীবিদ্যুতের খুঁটি স্থানান্তরের সময় চাপা পড়ে সুজন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে জেলার নলছিটি উপজেলার ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিক সুজনের বাড়ি বরিশাল নগরীর পলাশপুর এলাকায়।
নলছিটি থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে হওয়ায় মৃত শ্রমিকের ময়নাতদন্ত বরিশালেই হবে এবং ওখান থেকেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।