রাজধানীর ফাঁকা রাস্তায় প্রাইভেট কার ও পিকআপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে আউব আলী, রাশেদ ও দেলোয়ার চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। শান্তা নামের এক নারী পায়ের গোড়ালিতে গুরুতর জখম হওয়ায় চিকিৎসাধীন আছেন।
কাফরুল থানার এসআই মো. রবিউল আলম দেশ রূপান্তরকে বলেন, প্রাইভেট কারটি বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিল আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ক্রসিং দিয়ে পিকআপটি সড়কের পশ্চিম দিকে আসার মুহূর্তে সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ চারজন আহত হন। প্রাইভেট কারে যাত্রী থাকলেও তারা কেউ আহত হননি।
তিনি বলেন, পিকআপের ড্রাইভারের ভুলেই দুর্ঘটনাটি ঘটে। দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।