বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিতসহ সব অফিসে এক মাস ছুটি-সংক্রান্ত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে যে খবর ফেইসবুকে ভাইরাল হয়েছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
তিনি এক বিবৃতিতে বলেন, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।