দক্ষিণখানে ঝড়ে ভবনের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর দক্ষিণখান মিয়াপাড়া এলাকায় ঝড়ের মধ্যে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পার্শ্ববর্তী একটি বাড়িতে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় খাইরুন্নেসা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের নাতনি ও পুত্রবধূও আহত  হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে দেয়াল ধসে নিচের টিনের চালা ভেদ করে। এতে খাইরুন্নেসা নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওইয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।