লাঠিপেটার বদলে অঞ্জনের 'বেলা বোস' গেয়ে পুলিশের জনসচেতনতা

ভারতে চলমান লকডাউনে মানুষকে ঘরে রাখতে হিমশিম খাচ্ছে প্রশাসন। কোনো কোনো ক্ষেত্রে পুলিশ মারমুখী আচরণ করছে। তবে ব্যতিক্রমও কিছু ঘটেছে।

কলকাতার কিছু পুলিশ নাকি মারামারির বদলে অঞ্জন দত্তের বিখ্যাত ‘বেলা বোস’ গানটি গেয়ে জনসচেতনতা তৈরি করছে। 

এই নিয়ে অঞ্জন দত্তের ফেইসবুক পেইজে পোস্ট করা হয়েছে।

সেখানে লেখা হয়, “কলকাতার কিছু পুলিশ মারামারির বদলে বেলা বোসের গান গেয়ে জনসচেতনতা বৃদ্ধি করছে, এমন কিছু ভিডিও গতকাল ভাইরাল হয়েছে৷ এতে গৃহবন্দী মানুষেরা এই দুঃসময়ে আনন্দ যেমন পাচ্ছেন, তেমনি সচেতনও হচ্ছেন৷ গানে 2441139 এর বদলে হেল্প লাইন 2341234 ব্যবহার করা হচ্ছে, মানুষ সহজে মনেও রাখতে পারছে।”

একই ফেইসবুক পেইজ থেকে ১০-১২ দিন আগে একটা করোনার লেখা শেয়ার করেন অঞ্জন৷ মিউজিশিয়ান বা কম্পোজারদের অনুরোধ করেন সেই লেখা বা করোনা সচেতনতা নিয়ে গান নিজে কভার করে ইনবক্স করতে৷

আরও লেখা হয়েছে, “সচেতনতা দরকার! ঘরে থাকুন, ভাইরাসটা প্রিয়জনে ট্রান্সফার করে তাকে মেরে ফেলবেন না প্লিজ!”

পেইজে শেয়ার করা গানটি এমন-

“করোনা এবার দেশে ঢুকে গেছে, বেলা শুনছো?

এখন আর কেউ আটকাতে পারবে না,

অ-দরকারে বাইরে না যাওয়াটা ভেবে দেখতে পারো,

মাকে বলে দাও কোথাও তুমি যাচ্ছো না..

 

প্রবাসীরা নাকি প্রকাশ্যে ঘুরছে, বেলা শুনছো?

আর মাত্র একটা সপ্তাহ ব্যস,

স্টার্টিংয়েই হয়তো কয়েকশকে ছড়াবে

তারপর হাজারে কনফার্ম,

চুপ করে কেন বেলা কিছু বলছো না?

 

এটা কি 2441139?

বেলা বোস তুমি পারছো কি শুনতে?

১০-১২ বার বোঝানোর পরেও ফ্যামিলিকে বুঝাতে পারিনি,

চাচ্ছো না কেন তুমিও বুঝতে..

Hello! 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

ইনফেকশন যাচ্ছে বেড়ে, তাই বন্দী থাকো ঘরে,

সচেতন হওয়া জরুরি দরকার

 

স্বপ্নগুলো সব ভেঙ্গে যাবে বেলা সত্যি

কিছু মানুষের ত্যাড়ামো-কুশিক্ষায়,

রাস্তার ধারে, খাবার হোটেলে,

কিংবা বাসে বন্দী শ’জনে

ইনফেক্টেড হবার প্রতীক্ষায়!

 

আর কিছু দিন তারপরে নাই মুক্তি

লাশের গন্ধে এলাকার সব ঘর,

সাদা-কালো এই জঞ্জালে ভরা ভাইরাসে ধরা শহরে

উজার হবে হাজারো সংসার..

এটা কি 2441139?

বেলা বোস তুমি পারছো কি শুনতে?

১০-১২ বার হাত ধোবার কথা কাউকে বুঝাতে পারিনি,

চাচ্ছোনা কেন তুমিও বুঝতে..

Hello! 2441139

দিন না ডেকে বেলাকে একটিবার

ইনফেকশন যাচ্ছে বেড়ে, তাই বন্দি থাকো ঘরে,

সচেতন হওয়া জরুরি দরকার

 

চুপ করে কেন একি বেলা তুমি কাশছো?

ভাইরাস ধরেছে তোমাকেও সত্যি!

কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে

Hello, তুমি শুনতে পাচ্ছো কি?

এটা কি 2441139?

বেলা বোস তুমি পারছো কি শুনতে?

১০ বার না, ২০ বার না, হাজারবার তোমাকে বুঝিয়েছি,

পারবো না কিছুতেই আর বাঁচাতে..

Hello! 2441139

2441139 ধুর ছাই!

2441139

 

লিরিক - কূপজলের মানুষ"