করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির ১ কর্মী

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসায় প্রতিষ্ঠানটির অন্য ৪৭ কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। চ্যানেলটির পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৬ মার্চ তার শরীরে জ্বর ধরা পড়লে তাকে ছুটিতে পাঠানো হয়। পরে আইইডিসিআরে নমুনা পরীক্ষা করলে ওই সাংবাদিকের দেহে করোনা শনাক্ত হয়। তার সংস্পর্শে আসায় প্রতিষ্ঠানটির ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত সাংবাদিক বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান তার ব্যক্তিগত ফেইসবুকে এক ভিডিও বার্তায় বলেন, ওই কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন।