দুস্থ ও মধ্যবিত্তের পাশে স্কুল অব ইঞ্জিনিয়ার্স

দেশব্যাপী ‘লকডাউনে’ খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে প্রকৌশলীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্কুল অব ইঞ্জিনিয়ার্স’। প্রতিষ্ঠানটি ১০ হাজার পরিবারের মধ্যে ১০ দিনের নিত্যপণ্য বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজিম সরকার বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন হিসেবে তাদের দায়িত্ববোধ থেকেই ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছি। যেহেতু মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এবং তারা কারও কাছে যেতে পারছে নাÑ এজন্য ওইসব পরিবারকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রাণের অর্থ দেশব্যাপী আমাদের ৮০ হাজার সদস্যের আর্থিক অনুদানে সংগ্রহ করা হয়েছে।’