প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে রবিবার সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে।
দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।
এছাড়া করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেন তিনি।