চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চাঁদপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আ. রহিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা করেছে ধর্ষিণের শিকার ছাত্রীর পরিবার।

রোববার সকালে ধর্ষণের অভিযোগে শামীম, শাহাদাত গাজী ও রহিম খানের এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের এক দিনমজুরের মেয়ে সন্ধ্যায় বাড়ির পাশে গেলে শামীম প্রধানিয়া তার মুখে চাপা দিয়ে পাশের বাগানে নিয়ে যায়। এ সময় শামীম, শাহাদাত গাজী ও আ. রহিম খান পালাক্রমে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত রহিম খানকে আটক করে পুলিশে দেয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, এই ঘটনায় আটক রহিম খানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া ধর্ষণের শিকার ছাত্রীকে মেডিকেল চেকআপ করার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।