তিন শ পরিবারকে ত্রাণ দিল সমমনা ঐক্য পরিষদ

করোনার কারণে রাজধানীর দক্ষিণ মান্ডার লালমিয়া রোডের সমমনা ঐক্য পরিষদের উদ্যোগে তিন শ অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার সমমনা ঐক্য পরিষদের সভাপতি কে. এম হারুনুর রশীদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুগদা থানার ওসি জনাব প্রলয় কুমার, উপস্থিত ছিলেন ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব খায়রুজ্জামান, একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি হাজী বিপ্লব হোসেন, সমমনা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব মাহফুজ আলম, সাধারণ সম্পাদক প্রভাষক হুমায়ুন কবির (হিমু), যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মোস্তাক আহম্মেদ, কফিল উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন, আবু সাইদ মিঠু, ফারুক, রাসেল, কামাল, স্যামল, মামুন, এয়াকুব, রুবেলসহ অনেকে।