নবম-দশম শ্রেণি : বাংলা ১ম পত্র

জান্নাতুন নাঈম

সহকারী শিক্ষক, রেলওয়ে পাবলিক হাইস্কুল, চট্টগ্রাম

পল্লিসাহিত্য

মুহাম্মদ শহীদুল্লাহ

বহুনির্বাচনী

(গতকালের পর)

১৯. ‘আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়াবাংলা ঘর তুলতে’ এ মন্তব্যের মাধ্যমে লেখক কোনটিকে গুরুত্ব দিয়েছেন?

ক. বিদেশি সাহিত্য       খ. নাগরিক সাহিত্য

গ. পল্লিসাহিত্য            ঘ. পল্লি ও শহুরে সাহিত্য

২০. ‘তাতে কত প্রেম, কত গান, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে’ কীসে?

ক. পল্লিগানে               খ. ছড়ায়

গ. খনার বচনে            ঘ. প্রবাদ-প্রবচনে

২১. ‘পল্লিসাহিত্য’ বলতে বুঝায়

ক. যে সাহিত্যের সব উপাদান পল্লি থেকে প্রাপ্ত

খ. যে সাহিত্যের আংশিক উপাদান পল্লি থেকে প্রাপ্ত

গ. প্রবাদ-প্রবচন, ছড়া, ভাওয়াইয়া, ভাটিয়ালি গানকে

ঘ. শহুরে বালাখানার পাশে গেঁয়ো জোড়াবাংলার সাহিত্যকে

২২. রাজ-রাজড়ার কথা কোন সাহিত্যের প্রতীক?

ক. লোকসাহিত্য         খ. নাগরিকসাহিত্য  

গ. কথাসাহিত্য            ঘ. জীবনীসাহিত্য

২৩. ‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক কে?

ক. মনসুর বয়াতি         খ. চন্দ্রকুমার দে 

গ. উইলিয়াম থমস      ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

২৪. ‘জাঁ ত্রিস্তফ’ গ্রন্থের রচিয়তা কে?

ক. শেক্সপিয়ার            খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

গ. রোঁমা রোঁলা           ঘ. উইলিয়াম থমস

২৫. ‘বাংলাদেশের সমস্ত উপকথাগুলো একসঙ্গে জড়ো করলে এক বালামে সংকুলান হতো না’ লেখক তা ফুটিয়ে তুলেছেন কোন উপমার মাধ্যমে?

ক. বিশ্বকোষ              খ. বিশ্বভাণ্ডার

গ. বিশ^গ্রন্থ                               ঘ. বিশ্বসাহিত্য

২৬. মাটির ঘরের মানুষ হয়ে থাকতে চাওয়া বলতে বুঝানো হয়েছে

i. নাগরিক সাহিত্যকে পরিত্যাগ

ii. পল্লিসাহিত্যের প্রতি আকর্ষণ

iii. লোকসাহিত্যের মূল্যায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i         খ. ii        গ. iii     ঘ. i ও iii

২৭. যেখানে অনেক বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে, তা প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

ক. শহরে                   খ. বন্দরে

গ. নগরে                    ঘ. পাড়াগাঁয়ে

২৮. নিচের কোন কোনটি দেশের আলো-বাতাসের মতো সবারই সাধারণ সম্পত্তি?

i. রূপকথা, দেওয়ানে মদিনা, ছড়া

ii. রূপকথা, পল্লিগাথা, ছড়া

iii. পল্লিগাথা, প্রবাদ, জারি গান

নিচের কোনটি সঠিক?

ক. i         খ. ii      গ. i ও ii             ঘ. ii ও iii

২৯. ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ’ গল্পটির ঘটনাস্থল কোথায়?

ক. আরব দেশ            খ. আফ্রিকা মহাদেশ 

গ. কম্বোডিয়া             ঘ. চীন

৩০. ‘প্রত্নতাত্ত্বিক’ শব্দটির অর্থ কী?

ক. প্রাচীন শাস্ত্র            খ. পুরাতত্ত্ববিদ

গ. পুরানো কথা           ঘ. প্রাচীন যুগ   

উত্তর

১৯. ঘ, ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. খ।