সপ্তম শ্রেণি : কৃষিশিক্ষা

তাওকির আহমেদ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম অধ্যায় : কৃষি ও আমাদের সংস্কৃতি

বহুনির্বাচনী

(গতকালের পর)

১৬. কিছু পরিবারের সমন্বয়ে কী গড়ে ওঠে?

ক. গ্রাম     খ. সমাজ   গ. শহর     ঘ. রাষ্ট্র

১৭. বাংলাদেশের কোন অঞ্চলের মাটি লালচে ও এঁটেল?

ক. উঁচু অঞ্চলের         খ. নিচু অঞ্চলের

গ. সমতল অঞ্চলের     ঘ. উপকূলীয় অঞ্চলের

১৮. খদ্দেররা বাকি পাওনা পরিশোধ করে আপ্যায়িত হন কোন অনুষ্ঠানে?

ক. হালখাতা               খ. বৈশাখী মেলা

গ. আমানি                  ঘ. নবান্ন

১৯. বাংলাদেশের নদী অববাহিকাগুলোতে কোন মাটির প্রাধান্য বেশি?

ক. বেলে  খ. বেলে দোআঁশ  গ. এঁটেল  ঘ. পলি

২০. কোন উপজাত একটি ভালো জ্বালানি?

ক. গোবর  খ. বিষ্ঠা     গ. তুষ      ঘ. কুঁড়া

২১. নিচের কোনটি ঔষধি উদ্ভিদ?

ক. ধান  খ. পাট  গ. অ্যালোভেরা  ঘ. বাঁধাকপি

২২. কোনটি থেকে আমরা নির্মাণসামগ্রী পাই?

ক. পাট     খ. তুলা     গ. নীল      ঘ. মেহগনি

২৩. হাঁসের ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় জাত কোনটি?

ক. পাতিহাঁস               খ. রাজহাঁস

গ. খাকি ক্যাম্বেল         ঘ. ফাইওমি

২৪. কে প্রথম কৃষির সূচনা করেছিল?

ক. নারী     খ. পুরুষ    গ. যুবক     ঘ. বৃদ্ধ

২৫. বাংলাদেশে ফলের বৈচিত্র্য দেখা যায় কোন ঋতুতে?

ক. শীত     খ. গ্রীষ্ম      গ. বর্ষা      ঘ. শরৎ

২৬. নিচের কোনটি ঋতুনিরপেক্ষ ফল?

ক. কমলা   খ. আপেল গ. কলা     ঘ. কোনটিই নয়

২৭. আমাদের দেশে পঞ্চাশ বছর আগে কত জাতের ধানের চাষ হতো?

ক. ৫০       খ. ১০০     গ. ১৫০     ঘ. ২০০

২৮. কাশির চিকিৎসায় ব্যবহৃত হয়

i. বাসক পাতার রস     রর. তুলসি পাতার রস

iii. অ্যালমেন্ডা পাতার রস

নিচের কোনটি সঠিক?

ক. i, ii   খ. i, iii গ. ii, iii               ঘ. i, ii ও iii

২৯. বাঙালি সংস্কৃতির বিনোদনের উপলক্ষগুলো হলো

i. পহেলা বৈশাখ ii. কৃষি মেলা iii. ব্যান্ড সংগীত

নিচের কোনটি সঠিক?

ক. i         খ. i, ii   গ. ii, iii              ঘ. i, iii

৩০. আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল কোনটিকে কেন্দ্র করে?

ক. পশু শিকার            খ. মাছ চাষ               

গ. কৃষিকাজ                               ঘ. পর্যবেক্ষণ

উত্তর

১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. গ।