করোনায় ক্ষতিগ্রস্থ গৃহ পরিচারিকাদের পাশে দিনাজপুর ম্যাথ ক্লাব

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে সবচেয়ে বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষেরা। বিশেষ করে যারা দিন আনে দিন খায় এমন মানুষেরা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে। যার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে কর্মহীন এসব মানুষের ঘরে।

কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন বাসাবাড়ি কিংবা হোস্টেল ও মেসে রান্নাবান্নার কাজ করা গৃহপরিচারিকারাও। কর্মহীন এসব গৃহপরিচারিকাদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের তরুণ ও উদ্যোমী একদল যুবক।

সোমবার দুপুরে দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজবাটী, বাসটারমিনাল ও সুইহারী এলাকায় দিনাজপুর ম্যাথ ক্লাবের সদস্যদের সহযোগিতায় ২০০ গৃহপরিচারিকাকে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পৃহপরিচারিকাদের জন্য দিনাজপুর ম্যাথ ক্লাবের সদস্যরা বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে খাদ্য সামগ্রী প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র জোট ১৫ টি পরিবার, বুয়েট শিক্ষার্থীরা ২০টি ও থিংক গ্রীণ বাংলাদেশ ৩০টি পরিবারে খাদ্য সহায়তার অনুদান পাঠিয়েছে।

দিনাজপুর ম্যাথ ক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর উপস্থিতিতে ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।