ভারতে বন্দুকযুদ্ধে ৫ সেনা সদস্য ও ৫ কাশ্মীরি যোদ্ধা নিহত

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা ও স্বাধীনতাকামীদের মধ্যে বন্দুকযুদ্ধে বেশ হতাহতের ঘটনা ঘটেছে। এতে ৫ ভারতীয় সেনা এবং ৫ কাশ্মীরি যোদ্ধা নিহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট জানায়, উত্তর কাশ্মীরে কেরান সেক্টরে ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখায় কাছাকাছি এই ঘটনা ঘটে।    

রবিবার রাতে শ্রীনগরে ভারতীয় সেনা কর্তৃপক্ষের দাবি, একটি বিচ্ছিন্নতাবাদী দল নিয়ন্ত্রণ রেখা পার হয়ে অনুপ্রবেশ করে।

তাদের বিরুদ্ধে দুই দিন ধরে অভিযানে নামে ভারতীয় সেনা। এতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। অভিযানে ৫ সেনা এবং ৫ সশস্ত্র যোদ্ধা নিহত হয়।