বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তার ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, "একাত্তরে 'পাকিস্থানী-ভাইরাসকে' হারিয়েছি। এবার 'করোনা-ভাইরাসকেও' হারাতে হবে।"
সম্প্রতি একটি অনলাইন সংবাদ মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন বলে জানা গেছে। যা ফেইসবুকে স্ট্যাটাস হিসেবে সোমবার রাতে আবার প্রকাশ করেন।
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার পর্যন্ত ১২৩। এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে বলে আইইডিসিআর জানায়।
এ ছাড়া তিনি অপর এক স্ট্যাটাসে বলেন, "করোনা মোকাবেলায় পাড়ায়-মহল্লায় 'স্থানীয় আত্মরক্ষা কমিটি' করে কাজে নেমে পরুন।"
করোনাভাইরাসের প্রকোপ কমাতে সরকার কার্যত দেশকে লকডাউনে রেখেছে। জনসাধারণকে ঘর থেকে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে।