করোনা মোকাবিলায় কাজ করছে সাজিদা ফাউন্ডেশন ও রেনেটা

কভিড-১৯ মোকাবিলায় সাজিদা ফাউন্ডেশন এবং ফাইজার ইংক -এর উত্তরসূরি রেনেটা লিমিটেড এক সঙ্গে কাজ করছে।

প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোর মধ্যে এই প্রথম সাজিদা ফাইন্ডেশন নারায়ণগঞ্জ হাসপাতালে আইসোলেশন সেন্টার, কভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সেন্টার তৈরি করেছে। রেনেটার সহায়তায় স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য ইতিমধ্যে ৯,০০০ পিপিই বিতরণ কাজ সম্পন্ন করেছে। এছাড়াও এ পর্যন্ত শহরের বস্তি ও রাস্তায় থাকা ১০,০০০ দরিদ্র পরিবারকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। বিজ্ঞপ্তি