পপুলার মেডিকেল কলেজের বিনামূল্যে টেলিমেডিসিন সেবা

করোনা মহামারীর আপৎকালে দেশের মানুষকে চিকিৎসা পরামর্শ দিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করেছে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা। গতকাল সোমবার পপুলার মেডিকেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কল সেন্টারে কল করলে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, কিডনি বিশেষজ্ঞসহ অন্যান্য চিকিৎসককে রোগীর সঙ্গে সরাসরি সংযোগ করে দেওয়া হবে।

কল সেন্টারে ফোন করা যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। হটলাইন : ০৯১৩৭৮৭৮০০।