করোনা উপসর্গ নিয়ে জ্বর ও সর্দি আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি চরসীতা এলাকায় মোহাম্মদ রফিক মিস্ত্রি (৫৫) মারা গেছেন। মঙ্গলবার ১১টার সময় তার নিজ বাড়িতে মারা যায়।
এ ঘটনার পরে রামগতির উপজেলার চরশীতা গ্রামে নিহতের বাড়িসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রামগতির উপজেলার আবাসিক মেডিকেল অফিসার পরিজাত দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন আগে থেকে সে অসুস্থ ছিল। মঙ্গলবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে মারা যায়। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ইসলামি শরিয়া অনুযায়ী তার লাশ দাফন করা হবে।
এ ঘটনায় ৩টি বাড়িকে লকডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।