চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা : সহকারী গবেষণা কর্মকর্তা/সহকারী পরিসংখ্যান কর্মকর্তা একজন। অর্থনীতি/পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
১২ এপ্রিল ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বন্দর কর্তৃপক্ষের এই www.jobscpa ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ ও জমা দিতে হবে। আবেদন জমার শেষ তারিখ ১২ এপ্রিল ২০২০ রাত ১২ টা পর্যন্ত।
যোগাযোগ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম। ওয়েব : www.cpa.gov.bd
সূত্র : দৈনিক আজাদী, ৮ মার্চ ও বিডিজবসডটকম
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ২৫৫ জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। চাঁদপুর, নাটোর, নড়াইল, বাগেরহাট এবং বরিশাল জেলার প্রার্থীদের কোটা না থাকায় আবেদন করা যাবে না। তবে সব জেলার শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ মার্চে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। www.cga.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে ৫ এপ্রিল ২০২০ সকাল ১০টায়। আবেদন জমার শেষ তারিখ ও সময় ৫ মে বিকেল ৫টা।
যোগাযোগ : হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা। ওয়েব :http://cga.teletalk.com.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ মার্চ, পৃষ্ঠা ৭
পটিয়া পৌরসভা
পদ ও যোগ্যতা : সার্ভেয়ার একজন। সার্ভেয়ারশিপ অথবা সাব-ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক একজন। এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৪০ এবং বাংলায় ৩০ শব্দ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
টিকাদানকারী (পুরুষ) একজন। এসএসসি বা সমমানের পাস। টিকাদানে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। টিকাদানকারী (মহিলা) ১ জন। এসএসসি বা সমমান পাস। টিকাদানে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা। ২৩ এপ্রিলে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২০।
যোগাযোগ : মেয়র, পটিয়া পৌরসভা, পটিয়া, চট্টগ্রাম।
সূত্র : জনকণ্ঠ, ২৫ মার্চ, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন