পাকিস্তানে সুরক্ষা সরঞ্জামের দাবিতে ডাক্তারদের বিক্ষোভ, হামলা, গ্রেপ্তার

পাকিস্তানের কোয়েটায় ডাক্তারদের একটি মিছিলে পুলিশ হামলা করেছে। তারা করোনাভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে যথাযথ সুরক্ষা সরঞ্জামের দাবিতে এই বিক্ষোভে নামে।

বিবিসির ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, ১২ জনেরও বেশি ডাক্তার ও প্যারামেডিককে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের সরকারের দাবি, তারা যথেষ্ট মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়েছে। কিন্তু স্বাস্থ্যসেবার সঙ্গে নিয়োজিতরা বলছে তারা ঝুঁকিতে আছে, কারণ তারা এমন রোগীর সংস্পর্শে আছেন যাদের টেস্ট করা হয়নি।