বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার নিয়ে কটূক্তি করায় ইবি ছাত্রী বহিষ্কার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপত্তিকর মন্তব্য করাই সাজা পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেছে।

একই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিদা সুলতানা ছন্দ ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে তাতে বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হলো।

এদিকে সার্বিক বিষয় তদন্ত করতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে আহ্বায়ক করা হয়েছে।