শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢামেকে আসা যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়া এক যুবক বুধবার সকালে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।

২৩ বছর বয়সী ওই যুবক নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা।

ঢামেকের মেডিসিন বিভাগের ওয়ার্ড মাস্টার জানান, ওই যুবক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রবিবার ভর্তি হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখানে সকাল ৮ টার দিকে তিনি মারা যান।