দেশের বিভিণ্ণ এলাকায় করোনাভাইরাসের রোগীর নমুনা সংগ্রহ এবং রোগী পরিবহনের জন্য কমপক্ষে তিনটি করে যানবাহন প্রস্তুত রাখতে সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেয়।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকদের আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণের লক্ষ্যে ইতিমধ্যে ঢাকাসহ বিভিণ্ণ বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দুটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।