করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
আরও বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।
ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে। নিজ উদ্যোগে পাঠক্রম ও সামগ্রিক বিষয়ে অধ্যয়ন চর্চা অব্যাহত এবং সীমিত পরিসরে হলেও শরীর চর্চার প্রতি যত্নশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।