করোনা: হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র পেয়েছে বেঙ্গল কেমিক্যালস

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ভালো কাজ করছে বলে জানা গেছে। কলকাতার বেঙ্গল কেমিক্যালসে এই হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

তবে এই মুহূর্তে কাঁচামালের অভাবে সমস্যা পড়েছে বেঙ্গল কেমিক্যালস। হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য কাঁচামাল চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে সংস্থাটি। এখানে উৎপাদিত ওষুধ রাজ্যের ২৭টি জেলায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হবে।

বেঙ্গল কেমিক্যালসের জানায়, কাঁচামাল আসার পর আগামী সপ্তাহ থেকেই মানিকতলার ইউনিটে হাইড্রক্সিক্লোরোকুইন বানানোর কাজ শুরু হবে। করোনার সংক্রমণ রোধ করতে ২ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন বানাতে চায় তারা।

এদিকে, রাজ্য প্রশাসন সূত্র জানায়, জেলায় জেলায় পর্যাপ্ত পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জোর তৎপরতা চলছে। রাজ্যের ২৭টি জেলাতেই করোনার সংক্রমণ রুখতে এই ওষুধ পাঠানো হচ্ছে।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর এক্স সেভেন ডটকম।