ইয়ন মোটরস লিমিটেড
পদ ও যোগ্যতা : সেলস এক্সিকিউটিভ ১৫ জন। যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। আবেদন করতে পারবে শুধু পুরুষ প্রার্থীরা। বয়স সর্বনিম্ন ২৫ এবং সর্বোচ্চ ৩৫ বছর। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিজস্ব বেতন কাঠামো অনুসারে। বিডি জবসেরwww.bdjobs.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত। যোগাযোগ : ইয়ন মোটরস লিমিটেড, ৩০৪ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ওয়েব :www.eongroup.net.bd সূত্র : বিডিজবসডটকম ও কালের কণ্ঠ, ৪ এপ্রিল, পৃষ্ঠা ১০
রেলপথ মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর দুজন। স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। কম্পিউটার অপারেটর চারজন। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ প্রতি মিনিটে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর চারজন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্যাশ সরকার একজন। বাণিজ্যে এইচএসসি বা সমমান। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। অফিস সহায়ক নয়জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ মার্চে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। http://mor.teletalk. com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ১৪ এপ্রিল বিকেল ৫টা। যোগাযোগ : রেলপথ মন্ত্রণালয়, প্রশাসন শাখা-১। ওয়েব : www.mor.gov.bd সূত্র : ডেইলি অবজারভার, ২৫ মার্চ, পৃষ্ঠা ১৪
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
পদ ও যোগ্যতা : হেড অব লায়বিলিটি, রিটেইল বিজনেস একজন। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস। ব্যাংক বা লিজিং কোম্পানিতে সমপদে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা। বেতন-ভাতা কোম্পানির নিজস্ব বেতনকাঠামো অনুসারে। ব্রাঞ্চ ম্যানেজার একজন। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস। ব্যাংক বা লিজিং কোম্পানিতে সমপদে ন্যূনতম ৭ বছরের কাজের অভিজ্ঞতা। বেতন-ভাতা কোম্পানির নিজস্ব বেতন কাঠামো অনুসারে। বিডি জবসের এই www.bdjobs.com, MY BDJOBS অথবা career@ipdcbd.com মাধ্যমে অনলাইনে সিভি পাঠানো যাবে ২১ এপ্রিল ২০২০ পর্যন্ত। সূত্র : বিডিজবসডটকম
গ্রন্থনা : আনিকা তাহসিন