‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন শুরু

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপ আরও সমৃদ্ধ করার মাধ্যমে ঘরে বসে থাকা দেশের যুবসমাজের ক্ষমতায়নের জন্য আইসিটি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম এবং গ্রামীণফোন যৌথভাবে গতকাল থেকে শুরু করছে ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন। চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী যেকোনো স্বেচ্ছাসেবক bangladeshchallenge.com এবং corona.gov.bd-এ নিবন্ধন করতে পারেন। এই ক্যাম্পেইন ৩০ এপ্রিল, ২০২০ পর্যন্ত চলবে। গত ৮ এপ্রিল, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এটুআইর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী বলেন, ‘করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ।’ গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা অসহায় পরিস্থিতিতে আছেন, তাদের কাছে দরকারি তথ্য পৌঁছে দিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।