‘জোকার’-খ্যাত হোয়াকিন ফনিক্সের জীবনে রয়েছে অনেক উত্থান-পতন। এর মধ্যে একটি হলো অ্যালকোহলে আসক্তি থেকে মুক্তি পায়। এই অভিনেতা মদের নেশায় প্রায় নিজেকে মেরেই ফেলছিলেন।
তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচান পরিচালক ভেরনার হেৎসর্গ।
এইস শোবিজের এক প্রতিবেদনে উঠে এসেছে ১৫ বছর আগের সেই ঘটনা। গায়ক জনি ক্যাশের বায়োপিক ‘ওয়াক দ্য লাইন’-এর সাফল্যের পর অস্কার-জয়ী অভিনেতা ডুবে যান মদ্যপান ও পার্টিতে।
জিকিউ ম্যাগাজিনকে জানান, ওই সময় নিজের চাওয়ার সঙ্গে সম্বন্বয় করতে পারছিলেন না। বোকার মতো এদিক-ওদিক ঘুরে বেড়াতেন, মদ পান করতেন, লোকজনকে ফাঁদে ফেলার চেষ্টা করতেন , আজে-বাজে ক্লাবে যেতেন।
এরপর এক রাতে গাড়ি দুর্ঘটনায় পড়েন। তিনি সিগারেট ধরালে হস্তপেক্ষ করেন জার্মান পরিচালক হেৎসগ। বলেন, “চাপ নিও না।” ওই সময় কারের পেট্রল লিক করে। মানে আরেকটু হলে নিজেকে আগুন পুড়িয়ে ফেলছিলেন ফনিক্স।
এরপর রিহ্যাবের আশ্রয় নেন অভিনেতা। এখন মদের প্রতি তার কোনো আকর্ষণই নেই।