লকডাউনে বাড়িতেই অবস্থান করছেন রাধিকা আপ্তে। বাড়ি থেকে ফাঁকা সময়ে রাধিকা আপ্তে একটি হালকা চিত্তাকর্ষক র্যাপ গান গেয়েছেন। গানটিতে তাল মিলিয়েছেন ‘ছপাক’ অভিনেতা বিক্রান্ত ম্যাসেও। গানটির যে অংশে যাদের দেখা গিয়েছে, প্রত্যেকেই বাড়িতে শুটিং করেছেন। সেগুলো জুড়েই বানানো হয়েছে ভিডিও। এটি শেয়ার করে রাধিকা আপ্তে লিখেছেন, এই সময় বাড়িতে থাকা খুব দরকার। বাড়ির লোকদের সঙ্গে নিরাপদে থাকুন। তাদের সঙ্গে সময় কাটান। এর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন বাড়িতে কীভাবে আপনি সময় কাটাচ্ছেন, তা ভাগ করে নিতে পারেন সবার সঙ্গে। ‘আগ কি সোচ’ হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করুন সোশ্যাল সাইটে। তবে অতি অবশ্যই বাড়িতে থাকুন। ক্যাম্পেনটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ফাতিমা সানা শেখ-সহ একাধিকজনকে ট্যাগ করেছেন। তারা বাড়িতে কীভাবে সময় কাটাচ্ছেন, তা জানাতে বলেছেন।
প্রশাসন থেকে সেলিব্রিটি, করোনা ঠেকাতে সবাই বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে। কিন্তু ঘরবন্দী তাও থাকছে না মানুষ। কারই বা এভাবে রাতদিন ঘরে থাকতে ভালো লাগে। তাই ঘরে বসে ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা দিয়েছেন তারা। রাধিকা আপ্তে ও বিক্রান্ত ম্যাসে জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবেই এই সময় বাড়িতে থাকা দরকার। সেই চিন্তাভাবনা করেই তাদের এই গান।