আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক বন্ধ করল পুলিশ

করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ সক্রমণ প্রতিরোধে আশুলিয়ায় বাইপাইল- আব্দুল্লাহপুর সড়ক বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। পাশাপাশি জরুরি প্রয়োজনে চালকদের বিকল্প সড়কের ব্যবহারের অনুরোধ করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় সড়কটিতে বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে সাইনবোর্ড দিয়ে ব্যারিকেড দিয়ে দেয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং) জিয়াউল হক সড়ক বন্ধের বিষয়টি নিশ্চত করে বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিনড়ব জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় সেসব জেলা লকডাউন করা হয়েছে। লকডাউন করা এলাকা থেকে বিভিনড়ব পরিবহনে করে মানুষ আশুলিয়া থানা এলাকায় ঢুকে পড়ছে। তাদের ঠেকাতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এই সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে ঢাকাগামীরা বিকল্প হিসেবে ঢাকা- আরিচা মহাসড়ক দিয়ে আমিনবাজার হয়ে যেতে পারবেন। আর চন্দ্রা-গাজীপুর- টাঙ্গাইল গামীদের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে এসে এক ব্যক্তি আশুলিয়ায় অবস্থান করে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আশুলিয়া ইউপি চেয়ারম্যানের সহায়তায় তাকে আইসোলেশনে রাখা হয়।