গাইবান্ধায় ত্রাণের দাবিতে কর্মহীনদের মানববন্ধন

করোনাভাইরাসের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের কয়েকটি গ্রামের দেড় শতাধিক মানুষ মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকালে বোয়ালীর ফারাজ খাঁ মিয়ার বাজারে ঘরবন্দি দিনমজুর ও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।
এসব দিনমজুররা জানান, সরকারি সাধারণ ছুটি ঘোষণার পর ২৬ মার্চ থেকে সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে। কারও কাছে গেলে কেউ আর কাজ দেন না। ১৬ দিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। ঋণ করে সংসার চালাচ্ছেন অনেকে। এরপরও কোনোভাবেই তাদের ঘরে পৌঁছায়নি ত্রাণসামগ্রী। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গেলেও পাননি সরকারি বরাদ্দের চাল। তাই বাধ্য হয়ে লকডাউনের মধ্যেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। জরুরিভাবে ত্রাণ সামগ্রী না পৌঁছালে তারা কাজের সন্ধানে রবিবার থেকেই রাস্তায় নামবেন বলেও হুঁশিয়ারি দেন।