আবারও একত্রিত হলো ১৯৮২ বিশ্বকাপ খেলা ব্রাজিল দল। জুনিয়র, জিকো, ফ্যালকাওরা একত্রিত হয়েছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে এবং আর্থিক সহায়তা দিতে। তারা নিজেরাও দিয়েছেন সহায়তা।
পাওলো রবার্তো ফ্যালকাওয়ের উদ্যোগে জিকো, জুনিয়র এবং লিয়ান্ড্রোসহ ১৯ খেলোয়াড় অনুদানের আবেদন করে একটি ভিডিও বার্তা দিয়েছেন। বার্তায় ফ্যালকাও বলেন, ‘১৯৮২ ব্রাজিল দলকে সবাই চেনে তার সৃজনশীলতা এবং একত্রিত হয়ে কাজ করার জন্য। এখন আমরা আবার ব্রাজিলের হয়ে কাজ করছি।’
এএস রোমার মতো ক্লাবে খেলা এই মিডফিল্ডার জানিয়েছেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তারা ৫ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন। ব্রাজিলের বর্তমান এবং সাবেক ফুটবলারদের করোনাভাইরাসের এই সময় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। ১৯৮২ বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট ছিল। তাদের বিশ্বকাপ জয় করতে না পারাকে অনেকেই দুর্ভাগ্য বলে মনে করেন। ইন্টারনেট। অ্যাশেজে ডেভিড ওয়ার্নারকে আউট করার পর স্টুয়ার্ট ব্রডের উল্লাস