জোবায়দা রহমানের পক্ষে সিলেটে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে সিলেটে খাদ্যসংকটে পড়া স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ডা. জোবায়দা রহমানের পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তার মা সৈয়দা ইকবালমান্দ বানুর নামে বাংলাদেশের ছিণ্ণমূল শিশু ও মহিলাদের উন্নয়নের লক্ষ্যে ‘সুরভি’ নামক যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে তার ব্যানারে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ঢাকায়ও বিভিণ্ণ স্থানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু।

জোবায়দা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। লন্ডনে অবস্থান করলেও জোবায়দা রহমানের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলায় দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগের প্রম পর্যায়ে প্রায় বারো শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে।