লকডাউনের পর কাজ ছেড়ে সাতদিনে চারটি রাজ্য পাড়ি দিয়ে সাইকেলে বাড়ি ফিরেছেন ভারতের এক যুবক।
২০ বছরের মহেশ জেনা মহারাষ্ট্র থেকে উড়িষ্যার জয়পুরে ফিরতে ১৭০০ কিলোমিটার পথ পড়ি দেন শুধুমাত্র সাইকেলে।
লকডাউনের ভেতর এভাবে ঘরে ফিরতে পেরে তিনি দারুণ খুশি। দ্য হিন্দুকে বলছিলেন, ‘ভাইরাসের ভয়ে ভয়ে থাকার চেয়ে সাতদিনের ভ্রমণটা ভালো ছিল। অন্তত বাড়ি ফিরতে পেরেছি।’
গত ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হলে পরদিনই রওনা দেন লোহার কারখানায় কাজ করা এই যুবক।
‘আমি রাস্তা চিনতাম না। লোকের কাছে শুনে শুনে এসেছি,’ জানিয়ে মহেশ বলেন, ‘ট্রেনে যাওয়ার সময় যে স্টেশনগুলো দেখতাম, সেগুলোর নাম শুধু মনে ছিল।’
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৮ হাজার ৪৪৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৮৮ জন। সুস্থ হয়েছেন ৯৬৯ জন।