ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের বেতনে ছুটির দাবি

লেঅফ, ছাঁটাই বন্ধ করে সাভারআশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজারও শ্রমিক হয়রানির নিন্দা জানিয়ে তাদের তিন মাস পূর্ণ বেতনে ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল রবিবার সংগঠনটির সভাপতি তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃিততে তারা বলেন, বিজিএমইএর সভাপতি গত ২৫ মাচর্ এক ভিডিও বার্তায় সময়মতো শ্িরমকরা বেতন পাবেন বললেও এখন পযর্šÍ বেশিরভাগ কারখানায় বেতন হয়নি। অথচ সাধারণ সময় ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন হয়। উল্টো বিভিন্ন তারিখ দিয়ে কালক্ষেপণ করে বেতন দেওয়ার জন্য কারখানার গেটে শ্িরমকদের আসতে বলে মহামারী করোনার সংক্রমণ বৃিদ্ধর সুেযাগ বাড়ানো হচ্ছে।