সালমান খানের বন্ধু জাহির ইকবালের সঙ্গে ডেট করছেন সোনাক্ষী সিনহা! বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়। যদিও সোনাক্ষী মুখ খোলেননি গুঞ্জন নিয়ে কিন্তু জাহির কি বললেন জানেন!
সম্প্রতি সালমান খানের প্রিয় পাত্র জাহির ইকবালের সঙ্গে বন্ধুত্ব হয় সোনাক্ষীর। দুজনকে মাঝে মধ্যেই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে জমিয়ে গল্প করতে দেখা যায়। সোনাক্ষী এবং জাহিরের বন্ধুত্বের মাঝেই তাদের সম্পর্ক নিয়ে জোর শোরগোল শুরু হয়। কেউ কেউ বলতে শুরু করেন, দাবাং অভিনেত্রীর সঙ্গে নাকি ডেট করছেন জাহির।
এ বিষয়ে জাহিরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সোনাক্ষী তার ভালো বন্ধু। তাদের সম্পর্কের গুঞ্জন কানে আসার পরই, দুজনেই হেসে ফেলেন। তবে বলিউডে কাজ শুরু করার পর, এটা তার জীবনের প্রথম গুঞ্জন। তাও আবার সোনাক্ষীর মতো অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে। তাই এ বিষয়ে কী বলবেন, তা বুঝে উঠতে পারছেন না বলেও মন্তব্য করেন জাহির।
প্রসঙ্গত সালমান খানের পরবর্তী সিনেমা কভি ইদ কভি দিওয়ালিতে জাহির ইকবালকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, বান্টি সচদেভের সঙ্গে বিচ্ছেদর পর নতুন করে জাহিরের সঙ্গে নাম জড়িয়ে পড়ে সোনাক্ষী সিনহার।