সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি হয়।

এতে বলা হয়, তিন বছরের চুক্তিভিত্তিক মেয়াদে জাবেদ পাটোয়ারী এ নিয়োগ পাবেন। এই সময়ে তার অবসরোত্তর ছুটি স্থগিত থাকবে। 

বুধবার থেকে তার নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পুলিশের মহাপরিদর্শক হিসেবে জাবেদ পাটোয়ারি চাকরির মেয়াদ মঙ্গলবার শেষ হবে। 

২০১৮ সালের ৩১ জানুয়ারিতে আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী।

জাবেদ পাটোয়ারি বলেন, মঙ্গলবার দুপুরে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবেন। এরপর পুলিশের চাকরি থেকে বিদায় নেবেন।

সরকার ইতিমধ্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকে পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।