ঢাকায় ফার্মেসিতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির মামলার প্রধান সন্দেহভাজন আসামি সোহেলসহ (৩৬) পাঁচজনকে গত রবিবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার অন্যরা হলো সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)।

ডিবি পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. শাহদাত সোমা জানান, গত ১ এপ্রিল রাত পৌনে ১টায় মোহাম্মদপুরের কলেজ গেটে বিল্লাল ফার্মা এবং ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একইভাবে ডাকাতি হয়। মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে ডাকাতরা একটি পিকআপ ভ্যানে আসে। এরপর ফার্মেসিতে ঢুকে চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ লুটে নিয়ে যায়। এ ঘটনায় পৃথক মামলা হয়।

পুলিশের পাশাপাশি ডিবির মোহাম্মদপুর ও পল্লবী জোনাল টিম ছায়া তদন্তে নামে।