করোনা: ৩০ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসার মেয়াদ বাড়াল ভারত

করোনা পরিস্থিতিতে ভারতে আটকে থাকা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

জানা গেছে, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এলো এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এর থেকে ইঙ্গিত পাওয়া যেতে পারে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্র। এমনটাই দাবি সূত্রের।

আবশ্যিক ভিসার সঙ্গে ই-ভিসার মেয়াদও একইভাবে বাড়ানো হয়েছে।

গত ২৪ মার্চ থেকে ভারতে লকডাউন চলছে। বন্ধ আন্তর্জাতিক ও দেশীয় বিমান যোগাযোগ ব্যবস্থা। সেই সময় থেকে ক্রমশ বেড়ে চলেছে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ।