সন্ধ্যায় গাইবেন হাবিব

বাংলা নববর্ষের দিনে প্রতিবার কণ্ঠশিল্পীরা একাধিক কনসার্টে অংশ নিলেও এ বছর পারছেন না। কারণ করোনাভাইরাসের কারণে সবকিছুই বন্ধ। ঘরবন্দী হয়ে কাটছে শিল্পীদেরও পয়লা বৈশাখ। তবে এই বৈশাখে দর্শক শ্রোতাদের গান শোনাতে আসছেন হাবিব ওয়াাহিদ। গ্রামীণ ফোন আয়োজিত একটি ফেসবুক লাইভে গান গেয়ে শোনাবেন হাবিব। আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পী হাবিব ওয়াহিদের সুর তাল ছন্দের লাইভ ঝংকার শুরু হবে পয়লা বৈশাখের সন্ধ্যায়। সন্ধ্যা ৭ টায় গ্রামীণফোনের ফেসবুকে পেইজে।

দর্শক শ্রোতারা ঘরে থেকে উপভোগ করতে পারবেন এই আয়োজন। আর প্রিয় শিল্পীর কণ্ঠে কোন গানটি শুনতে চান তা জানাতে পারবেন কমেন্ট সেকশনে।