কিশোরগঞ্জে নতুন করে চিকিৎসকসহ আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই মোট ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মজিবুর রহমান মঙ্গলবার বলেন, আক্রান্তদের মধ্যে করিমগঞ্জে এক চিকিৎসকসহ দুজন আর ভৈরবের একজন রয়েছেন।
এর আগে সোমবার কিশোরগঞ্জে নতুন করে দুই চিকিৎসকসহ চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
এখন পর্যন্ত জেলার করিমগঞ্জে আটজন, কিশোরগঞ্জ সদরে দুজন, পাকুন্দিয়ায় দুজন, হোসেনপুরে একজন, ভৈরবে তিনজন, ইটনায় দুজনসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জে একজন মারা গেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনায় মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যায় এটি নতুন রেকর্ড।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন।