যশোরে অস্ত্র-গুলিসহ উপজেলা চেয়ারম্যানের ছেলে আটক

যশোরে অভয়নগরে উপজেলা চেয়ারম্যানের ছেলেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল রানা জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরানকে আটক করে। পরে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে এএসপি সোহেল রানা জানান।