সর্দিকাশি-জ্বরে কুর্মিটোলা হাসপাতালে মুন্সীগঞ্জের বৃদ্ধার মৃত্যু

সর্দিকাশি, জ্বর ও কিডনি সমস্যা নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হওয়া মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ওই নার মারা যান। তার বয়স ৭০ বছর। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার মধ্য কলমা গ্রামের ওই নারী সর্দিকাশি, জ্বর ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।

রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়। পরে বুধবার সকালের দিকে ওই নারী কুর্মিটোলা হাসপাতালে মারা যান। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত কিনা-এখনও নিশ্চিত হওয়া যায়নি।