নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জজ মিয়া গ্রুপ’-এর পক্ষ থেকে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।
জজ মিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান জুয়েল বুধবার সকালে পিপিই তুলে দেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক খলিল সিকদারের হাতে। পরে দুপুরে বরপা লাইভ এইড হাসপাতালের সামনে সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এসএম শাহাদাত, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, মীর শফিক, আতাউর রহমান সানী, শরীফ প্রমুখ।