করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সোনারগাঁয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। সে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাঁড়িয়া চৌধুরীপাড়া গ্রামের মো. সোনা উল্লাহর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, হাঁড়িয়া চৌধুরীপাড়া গ্রামে এক মাদ্রাসা ছাত্র করোনা আক্রান্ত হলে ওই এলাকার ২০ টি বাড়ি লকডাউন করা হয়। এ ব্যাপারে নজরুল ইসলাম সামাজিক ফেইসবুকে প্রচার করতে থাকেন যে ওই মাদ্রাসা ছাত্র করোনায় আক্রান্ত হয়নি।
এ ধরনের গুজবের কারণে মানুষ করোনা সম্পর্কে সতর্ক হচ্ছে না তাই মিথ্যা গুজব ছড়ানোর কারণে তার জেল-জরিমানা করা হয়েছে।