বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মাদ্রাসায় নিজের কক্ষে ওই ছাত্র বলাৎকারের শিকার হয়েছে, এই অভিযোগে বুধবার তার বাবা থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক মিনাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ১২ বছর বয়সী ছাত্রটি ওই হাফেজিয়া মাদ্রাসার ছাত্রাবাসে অন্যান্য ছাত্রদের সঙ্গে থেকে পড়াশোনা করতো। বুধবার রুমে থাকা অন্য ছাত্রদরে কৌশলে বাইরে পাঠিয়ে শিক্ষক মিনাজুল ইসলাম তাকে বলাৎকার করে। বুধবার সকালে ছাত্রটি এই ঘটনা তার পরিবারকে জানালে তারা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত মিনাজুলকে সন্ধ্যায় মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।