স্থানীয় সরকার, পল্লী উনড়বয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/ সংস্থাগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনাভাইরাসজনিত সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের নিকট স্থানীয় সরকার, পল্লী উনড়বয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় পল্লী উনড়বয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পল্লী উনড়বয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান উপস্থিত ছিলেন।
এ অনুদানে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের এক মাসের বেতন ও স্থানীয় সরকার বিভাগ ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদর এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ১ কোটি ৬২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া পল্লী উনড়বয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এক মাসের বেতন এবং পল্লী উনড়বয়ন ও সমবায় বিভাগ ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদর এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ১ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।