করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নানা উদ্যোগের অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর আটটি বেসরকারি মেডিকেল ও দুটি ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এ পিপিই তুলে দেন জেডআরএফ ও ড্যাবের দায়িত্বপ্রাপ্ত নেতারা। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
হাসপাতালগুলো হলো, রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, এমএইচ শমরিতা মেডিকেল কলেজ, এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, আদ-দ্বীন মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।