করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে খেটে খাওয়া অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছানো নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। গতকাল বুধবার সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে ক্ষুধার তাড়নায় শ্রমজীবী মানুষরা এখন দিশেহারা হয়ে পড়েছে। মানুষকে ক্ষুধার্ত রেখে লকডাউন, শারীরিক দূরত্ব বজায় রাখা, ঘরে থাকাএসব নির্দেশ কার্যকর হবে না। বরং খাদ্য সংকটের কারণে না খেতে পেয়ে অনেক মানুষের মৃত্যু ঘটবে। ইতিমধ্যে খাদ্যের দাবিতে অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে পড়েছে। বর্তমান অবস্থা চলতে থাকলে দ্রুতই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।